দেশ প্রেমিক (ব্যঙ্গ)
====================@@@

আমি তো এক দেশ প্রেমিক ভাই
আমার আবার লজ্জা কি!
সকালে কি নাস্তাতে খাই?
নিউজিল্যান্ডের গাওয়া ঘি।

পায়ে পরি চায়না জুতা
প্যান্ট জামাতে ঘানার সুতা

গলার মালায় সৌদি সোনা
সন্দেহ হয়? ছি! ছি! ছি!
হাতের ঘড়ি? যাই বলো না
জাপান ছাড়া হয় নাকি!!