আড়ি বিশ্বজিৎ পাল · কবিতা · 2016-03-23 · 953 ভিউ ছুটতে ছুটতে পক্ষীরাজে সপ্ত সাগর পাড়ি।। ছুটতে ছুটতে দূরের পথে কূ-ঝিক-ঝিক গাড়ি।। ছুটতে ছুটতে খেলার মাঠে সন্ধে হলেই বাড়ি।। ছুটতে ছুটতে পৌছে যাব দূর বন্ধুর বাড়ি।। ছুটতে ছুটতে তুমিও এসো নইলে কিন্তু আড়ি।। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)