মহিন তুমি কি চড়াতে গেছো ঘোড়া !
ঘরে তোমার কালের কাঁটার মতো বিছানো বিছানা ।
এপাশ-ওপাশ করে অনন্ত েজ্যাৎস্নার ছায়া ।
বামনের মতো ছোট হাত নিয়ে ছুঁতে পারছেনা ঘরের ইঁদুর ,
কাটছে কাঁথা-চাদর-পাটি ।
এমন কি পাশের বাড়ির কুকুরটাও
ঢুকছে তোমার বেড়ার ঘরের পেছন দিয়ে ।
তোমার ঘোড়া কি কথা কয় মানুষের মতো ?
কি কথা হয় ?
তুমি বোধ হয় বুঝনা ঘোড়ার ভাষা !
মানুষ বোঝে না মানুষের চোখ ।
ফিরে এসো মহিন -
অপেক্ষায় থাকা হাত-পা গুলো বেদখল হলে
বিষণ্ণতায় ভরবে আপাদমস্তক
েজ্যাৎস্নার আলো চুরি হলে , ঘোড়া কি ফিরবে অন্ধকার ঘরে ?
ফিরে এসো
ফিরে এসো ছনের ডেরায় ।

৩০-০৯-১৩