নিহারের পুকুর
যে পথ পুরনো
পুকুরের পাশ ঘেঁষে পড়েছিল সারারাত ।
আমার মতো আয়নায় দেখে প্রতিচ্ছবি
আঁতকে উঠি বারবার ।
কিসের যেন কথা ছিল পুনরুজ্জীবনের
বারবার ম্লান হয়ে যায় ।
নিহারের নতুন কাটা পুকুরে আর জল ভরে না ।
কত অনভিজ্ঞ লোকের হাতে তুলে দিই প্রাসাদ আমার
ইচ্ছে মতো লুটে নেয় ,
লুটে নেয় যক্ষের ধন । তারপর -
ফিরে আসে আবার সে পথে ।
তুমি ফিরো সেই প্রাকৃতিক নিয়ম মেনে ,
আমি ফিরে যাই কৃত্রিম জীবনে ।
পথ কুড়ানিরা ছটফট করে প্রকৃতির ডাকে ,
সেও পুরনো পথে প্রস্রাবরসে পূর্ণ করে
নিহারের নতুন কাটা পুকুর ।
২৩-০৯-১৩
মন্তব্য (8)