এমন অনেক কামড় সহ্য করেছি আমি
তোমারটা আলতো নরম বিষাক্ত
ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়ায় ।
এমন কত কামড় সহ্য করেছি
উরুতে অক্ষমের বিকৃত যৌনসুখ
ছিন্ন ভিন্ন স্তন যুগলে বিকৃত মানচিত্রে
কত দাঁতের নকশা এঁকেছে
পিঠে ,হাতে,মুখে পেটে ।
আইচক্রিম ভেবে চেটেছে কত সে জন
মিহি ভাঁজ করেছে খামখেয়ালে ।
এমন কত সহ্য করেছি আমি
পুরো শরীর জাপটে খামছে ছিঁড়েছে ।
বিশ্রী রকমের জল ত্যাগের বাসনায়
মেতে উঠত শকুনেরা ।
গঙ্গা জলে নিজেকে শুদ্ধ করতাম
আবার বাঁচতে হবে বলে ।
তোমার কামড় এখন নস্যি সুলভ,
ব্যাথা এখন আমার কাছে ঘেঁষতে ভয় পায়
পাছে না - ব্যাথায় ব্যাথা পায় ।

বিশ্বজিৎ বণিক
২২-০৯-১৩