তোমার দোয়ারে তুলেছি এ দু টি হাত
শোন শোন হে প্রভু আমার মোনাজাত,
তুমি ছাড়া আছে কে বলো আর?
আমার মনের ভেতরের আবেদন শোনার।
কতদিন ডাকি নি তোমায় প্রভু
ফিরিয়ে নাও নি সুদৃষ্টি তবু,
এসেছি ফিরে দোয়ারে তোমার
দাও তাওফিক তোমার পথে চলার।
তোমার দোয়ারে কাঁদে দুটি চোখ
চোখের অশ্রুতে যায় ভিজে আমার বুক
এসেছি ফিরে দোয়ারে তোমার
শুনাতে মনের আবেদনটা আমার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।