হাসিমাখা চাহনিটা আজো মনে পড়ে
চোখাচোখি হলে কভু আঁখিভাষা বলে
তব হৃদে জমা ব্যথা লিখে যেতে চলে
এখনো তোমার স্মৃতি কিরণেতে নড়ে।
না ঘাট কিবা রাস্তা স্মৃতিপট গড়ে
গহীনালয় শুকালে না ভেজালে জলে
আমি আজো অবারিত সে উনুনতলে
রেখে গেলে অনায়াসে সুখীভেলা চড়ে।
কখনো কি আসবে হে, আমার শহরে?
পাবো কি তোমায় কভু জীবনের ঘাটে?
তুমিহীনে এ হৃদয় বসে নাকো পাটে।
আসো যদি গহীনের ক্লেশিত বহরে
ফিরে পাবে এ সবুজ চিরচেনা পট
যত আঁধার আসুক হোক না প্রকট।
-----মাত্রাবৃত্ত (সনেট)
সনেট বিন্যাস-
কখখক কখখক গঘঘ গঙঙ
ABBA ABBA CDD CEE
কবিগৃহ, আদর্শপাড়া, দক্ষিণ রিংভং- মালুমঘাট।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।