সীমানা পেরিয়েছে ঠিকানা মনের
জ্বলে ওঠে প্রতিবাদী আলোর শিখা।
পারে নাতো রুখতে লোহার প্রাচীর—
জেন-জি'র এ মিছিল সাহসে লেখা।
দমন-পীড়নে যত বাড়ায় আঁধার
ইনক্বিলাবের সুরে কাঁপে মাটি,
বাংলাদেশের সীমা পেরিয়েছে আজ
ভারতের ককরোচ রয়েছে খাঁটি।
রক্তচোখে রেখে অগ্নি-নয়ন
নির্ভীক ককরোচ জিন-জি সেনা,
দুর্নীতি-কালোথাবা ভেঙে চুরমার
গড়ে তোলে প্রতিবাদ ছেড়ে সীমানা।
ওপারে ঘরে ঘরে প্রতিবাদী ঝড়,
এপার থেকে নাও সংহতি,
অত্যাচারীর আসন ধুলোয় মাখো—
শুক্রতে চলো ধীর বৃহস্পতি।
জুলুমের কালোরাত দীর্ঘ যতই—
আনবেই বিপ্লব 'রাঙা এক ভোর',
ইনক্বিলাবের সেই সাইক্লোন-স্লোগান
আগামীর জনতার বিপ্লবী সুর।

মন্তব্য (1)