রাতের পরী ঘুমপাড়ানী কার ঘরে আজ রও?
কার হয়ে রোজ পঙ্খীরাজে সুবোধ সওয়ার হও?
চাঁদকপালে চুম খেয়ে কোন মায়ার দেশে যাও?
তারার ঝিলিক গায়ে মেখে কোন দেশে হারাও?
নিশিপবন ধীরে বহে গাহে শীতল গান
জোনাক দলে আলোর মিছিল বাড়ায় মনের টান।

কৃষ্ণ নভে নরম চাঁদে ধীর কিরণের ঢেউ,
মায়ের আঁচল গায়ে পেতে আড়াল খুঁজে কেউ।
কোন সে ঘরে প্রদীপ জ্বলে, কার দুয়ারে রাত
কোন শিশুটির কপালজুড়ে রাখো তোমার হাত?

পঙ্খীরাজের রুপোর ডানা উড়ে মেঘের দেশ
স্বপ্নবনের কুসুমকলি শিশিরভেজা রেশ।
যে ঘুমে সব দুঃখ গলে, জিইয়ে থাকুক ঘুম—
তুমি এসে শিশুর চোখে যাও দিয়ে যাও চুম।
রাতের শেষে ভোরপাখিদের ভেসে এলে ডাক—
ঘুমপাড়ানি পাড়ি দিয়ো মাতাম'রীর বাঁক।