প্রিয় সকাল,
তুমি কখনো আসো সালাতুল ফজরের সুললিত সুর ধরে,
কখনো বেমালুম ঘুমের নষ্ট আয়েশ ভরে।
কখনো নির্ঘুম রাতের নিপলক আঁখি হয়ে,
কখনো আসো অশান্ত মনের কঠিন ব্যথা সয়ে।
প্রতিটা রাতের বিনিদ্র অপেক্ষার প্রহর শেষে
সালাতুল ফজরে হাজিরা দিই,
সিজদাহর আসর থেকে বেরিয়ে তোমাকে
আস্বাদন করি প্রাণ ভরে।
নাসিকার গহবরে ঢুকে প্রাণের গোড়ায় উচ্ছ্বাস বাড়ায়
তোমাতে মিশে থাকা প্রিয়তম মদিনার ঘ্রাণ।
প্রিয় সকাল....!
প্রিয় সকাল,
তোমাকে গায়ে মাখানোর পর আমার মউত না হোক।
বরং দেখা হোক আযরাইলের সাথে-
তোমার সাথে দেখা হওয়ার আগে।
তোমাকে পেয়ে গেলে মৃত্যু আমার কাছে পানসে মনে হবে।
সালাতুল এশা শেষে রুটিন মাফিক তোমার অপেক্ষায়,
অপেক্ষার শেষ তীরে তাহাজ্জাদ।
বরং আমাকে তাহাজ্জাদের শেষ সিজদা রেখে
উড়াল দিক নিয়োজিত কিরামান কাতেবীন।
তোমাকে আলিঙ্গনের আগে মউত আসুক,
তোমাকে পেয়ে গেলে আমি আর মরতে চাই না।
মন্তব্য (1)