কুত্তা, বিড়াল, চুঁচুঁর ভয়ে মায়ের ক্রোড়ে শিশুকাল—
চাচা কিংবা মামার ভয়ে বাল্যকালটা নাজেহাল।
বাবা-মায়ের মারের ভয়ও একই কালে বিদ্যমান,
ছাত্রকালে গুরুজি'র ভয় করে যদি অপমান!
কিশোরকালে হারানোর ভয় ভালবাসার ছকিনা,
চোখের জলে নীরব কাঁদা নাকি বাতাস দখিনা?
যৌবনে ভাই বউয়ের প্যারা; কথায় কথায় লাগে ভয়—
পান থেকে চুন খসলে পরে কী জানি কী যুদ্ধ হয়..!
বয়সকালে নীরব চলে আরেক ভয়ের সমতা,
শেষ বয়সে পাবো কিনা সন্তানাদির মমতা।
শেষ বয়সে ভেঙ্গে পড়া জড়িয়ে ধরা মৃত্যু ভয়—
মরণ শেষে কবরদেশে বিচারকার্য কেমন হয়।