সাগর তিতলি · কবিতা · 2014-04-17 · 713 ভিউ আমার বুকে বরফ জমা, উত্তাপে আজ জাগালাম। সাগর! তোকে ছোঁব বলে একটা নদী পাঠালাম। শুনেছি তুই ঢেউপাগল, শুনেছি তোর নোনতা জল... হাওয়ার কথা সত্যি কিনা জানতে, হাত বাড়ালাম। সাগর ! তোকে চিনব বলে এই নদীটা পাঠালাম... শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।