ভাবনা গুলো ঘুরপাক খায়,
বলতে ইচ্ছা করে ।
বলবো কাকে? নাই যে সাথী,
আমি একা,একাকীত্বের খপ্পরে ।
ইচ্ছা শুধু ইচ্ছা ই থাকে
মনের ভেতর পুষি ।
সুযোগ পেলেই অকারণে
ভাগ্য কে দোষী ।
সময় আজও ব্যর্থ,
টানতে পারেনি ইতি ।
আজও মনে তাজা,
পুরনো সব স্মৃতি ।
কি যে নেশা তাতে, জানি না
আবার পেতে চাই ।
ভাবনার ডাকে আমি শুধু
পিছনে ফিরে যাই ।
মন্তব্য (10)