অন্তরাত্মার স্বাধীনতা
বিলীন হল ভূলে,
জীবন জুড়ে ব্যর্থতা আজ
তার বিষাক্ত হুলে।

পথ আমাকে দিয়েছে ফাঁকি
ধারনা ছিল ভুল,
আমিই পথকে হারিয়েছি
হারিয়েছি জাত কুল।

লক্ষ কোটি ব্ল্যাক হোলে
যে আকাশ টা ভরা,
তিল ঠাঁই কি পাবে বল
অতি ক্ষুদ্র তারা?

গ্লানি আজকে আদর করে
শান্তি করে ঘৃণা,
এত জ্বালা সইতে হবে
কোথায় আমার দেনা?

শক্তি সাহস সব হারিয়ে
স্বপ্ন তবু থাকে,
পরাধীন কোন স্বত্বা আমায়
অন্ধ করে রাখে।

পথের ধুলো ওড়ে হাওয়ায়
যখন প্রতিবাদী,
স্বপ্ন দেখা ভুলে যেতে
হৃদয় টাকে সাধি।