যা সত্য তাই বল,
মিথ্যার চোখে সত্য জল!
মিথ্যা বেঁচে কেনা হাসি,
পাপের জলে যায় যে ভাসি!
বলতে মিথ্যা সহজ ভারি,
অবিরত বলতে পারি।
প্রকাশ করতে একটা সত্য,
সন্ধান করি লাখো তথ্য।
মিথ্যার বলে মেকি শক্তি,
বাধ্য করে পাওয়া ভক্তি।
সত্যের বলে সব হবে জয়,
সত্যই বলে সঠিক সময়।
সবকিছু তাঁর অযাচিত,
ভুলের মিথ্যা অতর্কিত।
মিথ্যা হল পাপের মূল,
সমর্থন ও মস্ত ভূল।
অনন্তকাল বাঁচে সত্য,
অক্ষত তাঁর ক্ষুদ্র তথ্য।
সত্য বিদায় নেবে যখন,
জগত ধ্বংস হবে তখন।
সত্য দিয়ে আকাশ ছোয়া,
মিথ্যার গর্জন মেকি, ভুয়া।
সত্য যখন সামনে দাঁড়ায়,
মিথ্যা ভয়ে দূরে পালায়।
আকাশচুম্বী বাহাদুরি,
ভ্রান্ত চিন্তা লালন করি।
মিথ্যা যোগায় ক্ষণিক বল,
সত্যের শক্তি চিরকাল।
মিথ্যা দেখায় পাপের পথ,
সত্যের ভয়ে ভাঙে শপথ।
সত্য পথে মেলে মুক্তি,
সত্য সবচেয়ে বড় শক্তি।
মন্তব্য (1)