যতই খুঁজেছি কারণ,
দুঃখ কষ্টে কাতর হৃদয়
শুধুই করেছে বারন।

সাজিয়েছি মনের মত,
ভূলতে চেয়েছি অভিনয় করে
অভিযোগ ছিল যত।

তোমার প্রেমের ঢেউ,
আমার ভূবন প্লাবনে ভাসাল
জানতে পারেনি কেউ।

জ্বলেছিল যে আলো,
তার পিছে ছুটে জীবনে আজ
আঁধার নেমে এল।

তোমার প্রতিশ্রুতি,
জাগিয়েছিল দুঃখী হৃদয়ে
সুখের অনুভূতি।

ছুটে চলেছি তাই
আলেয়ার পিছে আজো আমি
যদি সুখ খুজে পাই।

কষ্টে কিসের ভয়,
হাজার সয়ে মনের মানুষ
পাশে যদি রয়।