আত্মসমালোচনা এবং স্বনিয়ন্ত্রন,
বাধ্য করেছে স্বার্থপর হতে।
পরোপকারী মনোভাবকে সমাহিত করছে
তথাকথিত ধর্মপ্রেরনা।
ভ্রান্তির ধুম্রজালে আবদ্ধ,
সুপ্তবাসনার ক্রান্তিকাল।
মানবতাহীন উগ্রপন্থার আবির্ভাবে,
অন্ধকারাচ্ছন্ন উদ্যমীর ভবিষ্যৎ।
উচ্চবৃত্তির বাসনায় যে গুরুহস্তে সমর্পন,
তারই আদেশে সরল যুবার উগ্রবাদী রক্তস্নান!