মনের উপর জোর চালিয়ে
বাধ্য হয়ে দাঁত কেলিয়ে
বলছি ভাল আছি,
মরার মত থাকা বেঁচে
ঋণী এই জীবনের কাছে
মৃত্যুর কাছাকাছি!

বিবেক বেঁচার রঙীন মেলায়
মূর্খ জ্ঞানের অবহেলায়
খেলছি কানামাছি,
স্বপ্নে দেখা দারুণ সময়
ভাঙা গড়ার কাছে শুধায়
এইতো ভাল আছি!

উড়ছে পাখি ডানা মেলে
উড়ুক আপন পরাণ খুলে,
মেঘের কাছাকাছি,
কোন কারণে ধরা তাঁরে
কেন রাখি খাঁচায় পুরে
মুক্তির কাছাকাছি?