মাসুদ ভাই ইজ ফিলিং ইল
বেশ কিছুদিন ধরে,
কোন ডিজিজ পায়নি ডক্টর
ফুল চেক আপ করে!

তবুও সিক ফীল করছেন
কিউট মাসুদ ভাই,
স্যাড নিউজ নাইস ভাইয়ের
লাইফ পার্টনার নাই!

যায়নি মরে যায়নি চলে
করেনি সে ম্যারি,
বিয়ের টপিক সামনে এলেই
দিব্যি বলছে সরি!

টেক কেয়ার কে করবে তাঁর
সেটাই তো টেনশান,
কেন এমন হার্ড হয়েছে
মাসুদ ভাইয়ের প্রাণ?

ফার্স্ট অফ অল জানতে হবে
ডিজিজটা তাঁর কোথায়?
দেহে হলে টেস্টে আসতো
মনে তবে বোধ হয়!

কোন চেক আপে পড়বে ধরা
মনের সংক্রমণ?
দেখতে যে আর ভাল্লাগেনা
ভাইয়ের উদাস মন!

একটা দিনের জন্য হলেও
ম্যারেড যদি হত,
আই অ্যাম শিওর হান্ড্রেড পারসেন্ট
ওকে হয়ে যেত।

রেন্ট করে হলেও তাকে
ওয়াইফ দিতে হবে,
তবেই ডিয়ার মাসুদ ব্রো
হেলদি লাইফ পাবে।