অরাজাকতার বন্দীশালা,
বিদ্রোহে দেশ জাতি উতলা।
অকাল মৃত্যুর অনুসর্গ,
বিশৃঙ্খলার প্রীতি অর্ঘ।

উদ্যমী প্রাণের সঞ্জীবনী,
অবিশ্বাসের ঘৃণ্য গ্লানি।
সুকৌশলী বুদ্ধিমত্তা,
নৃশংসতায় পূর্ণ আত্মা।

সত্য ন্যায়ের প্রতিষ্ঠাতা,
সৃষ্টি করল এ বৈরিতা।
ন্যায্য দাবীর বিরুদ্ধাচরন,
জঘন্যতার নির্মম বারণ।

পরিস্থিতি নিয়ন্ত্রনে,
নীতি নিষ্ঠা গহীন বনে।
স্বার্থোদ্ধারে সমবেদনা,
ধৈর্য হারা সে যন্ত্রণা।

অন্তরাত্মার পরিতৃপ্তি,
মানবতার এ বিলুপ্তি।
মহাশান্তির সুখের স্বর্গ,
রক্তিম আত্ম ঘাতী দুর্গ।