মিছিল হল মিটিং হল
হল আন্দোলন,
মরল মানুষ শত শত
বাঁচল দু এক জন।

নির্বিচারে মারছে ওরা
হাসছে মহা সুখে,
সংখ্যা লঘু করছে আঘাত
সংখ্যা গুরুর বুকে?

প্রশাসন আজ হয়ে গেছে
ওদের কেনা গোলাম,
রাতে মারে নির্বিচারে
দিনে লাগায় মলম!

তোমার রক্তে অবগাহন
করতে ওরা চায়,
বৃথা শুধু ধরে কি লাভ
গণতন্ত্রের পায়?

মারছে যখন মারুক আরো
বাকী সবাই মরো,
নয়তো এবার রুখে দাঁড়াও
কেউ এসে হাল ধরো!

আন্দোলনের মত করে
গড়ো আন্দোলন,
মরতে মরতে মিটবে হয়তো
তোমার প্রয়োজন।