তোমার অপেক্ষার প্রহর গুনছি
চেয়ে আছি তোমারই পথের পানে
শুনছি তোমার দরজা নাড়বার শব্দ
তোমার ভালোবাসা গায়ে মাখবো তাই
আমার পৃথিবী হয়েছে প্রাণচঞ্চল।

তুমি কখন আসবে প্রিয়তমা
ব্যাকুল হয়েছে আবেগ,
অনুভূতির উচ্চমঞ্চে চলছে আন্দোলন
তোমারই আলিঙ্গনের রঙ মাখবো তাই
মৃত্যুকে করবো পরজয়

মাতৃ আজ্ঞা পালন করেছি
কাল যে আমার বলিদান
ভালোবাসা তুলিয়া রেখেছি
এটাই শুধু অভিমান।