অলিগলি
পরিচিত অলিগলিতে তুমি আমার অচেনা পথ
ঠিক ভুলে যাওয়া শৈশবের মত
এক্কা দোক্কা আর লুকোচুরির ভিড়ে
লুকানো সত্যি তোমাকে আমার মনে নেই
থলের বিড়াল তোমাকে ভাবিনি কোনদিন
ভুলে যাও ভালবেসেছি অজান্তে কোনদিন
এখন নতুন সত্য নিয়ে খেলি
আশ্চর্য সে সত্য আলোক দ্যুতিকে পিছন ফেলে
ঠিক ভুলে যাওয়া স্মৃতির মত;
উৎসব করি
আমার পথে ট্রাফিক সিগন্যাল ভেঙ্গে।
মন্তব্য (2)