আসে পাশে ধিরে ধিরে সব কিছু পাল্টাছে (নাকি পিছোচ্ছে)
কি হয় কি হয় করে মানুষের দিন (আজ) কাটছে ।
চেনা পথ অচেনার আঁধারেতে মুখ ঢাকছে
গিরগিটি বহুরুপী বার বার রঙ বদলাচ্ছে ।
চেনো কি ওদের, জানো কি ওদের
নিজেদের ঢাক ওরা নিজেরা পেটাচ্ছে ।
ক্ষমতার লালসায় চোখগুলো ঝলসায়
প্রতিবাদ প্রতিরোধে তর্জনী তুলে ওরা চমকায় ।
মায়েদের মর্যাদা মানুষের সম্মান
অঙ্গুলি হেলনে মাটিতে লুটাচ্ছে ।
বলে - ক্রীতদাস হয়ে যাও গুণ গান গেয়ে যাও
হার মেনে শরীরের রক্ত সবুজ করে নাও ।
না না না .... না না ..... না
(তাই) আগুনে রেখেছি হাত, জেগেছি অনেক রাত
ভুলে গেছি জাত পাত, আকাশ করেছি ছাদ
জীবনে কি মরনে সেই কথা রাখি স্মরনে
বলি মুঠি তুলে শূন্যে- “বিপ্লব বেঁচে থাক”….
তারপর মেঘ নেব লাল রঙে রাঙিয়ে
গুরু গুরু (২) গম্ভীর ঝড় আর গর্জনে ।
মন্তব্য (12)