আজ কোনো কথা নয়
আজ কোনো কথা নয়, শুনছ না বাজতে বাজতে ক্লান্ত সানাই/
রজনী আর লাল গোলাপে শয্যা ডাকছে তোমায় আমায়/
ফুটি ফুটি করে গোলাপ পাঁপড়ি একটু একটু মেলছে/
অতীত চাইনা, ভবিষ্যত ও চায়না, বর্তমান কিছু চাইছে/
আজ আর কোনো কথা নয়, চোখে চোখে কথা হোক
আজ আর কোনো কথা নয়, হৃদয় হৃদয়কে চিনে নিক/
আজ তুমি বৃষ্টি হও আমি ঝড় হতে রাজি/
তুমি পাঁপড়ি মেলে এসো আমি দুহাত বাড়িয়ে আছি//
মন্তব্য (6)