কলা খেতে নেই মানা।
কলাতে ভিটামিন আছে,
কথাটি সবার জানা।

সারাদেশে গাছে গাছে
কলা ফলে বস্তা বস্তা।
তাইতো ভাই দামেও সস্তা ।
তাইতো যখন যার
রাস্তা ঘাটে ক্ষিধে পায়-
চলতে চলতে হালি হালি কলা খায়।

কলা জিনিসটি সস্তা বলে
সবাই খেতে পায়।
সাথে সাথে ক্ষিধে যেন
কোথায় চলে যায় ।