আজব আমাদের এই ডিজিটাল বাংলাদেশ। এদেশে...
বিল গেটসরা তৈরি হয়না। কারণ, এখানে ৫০ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার সুযোগ দিয়ে ৪৯ হাজার মেধার অবমূল্যায়ণ করা হয়।
এদেশে... আইনস্টাইনরা তৈরি হয়না! কারণ, এখানে হাজারো শিক্ষার্থীকে নির্বাচনী সাফল্যের জন্য A এর বন্যায় ভাসিয়ে মিথ্যে কিছু স্বপ্ন দেখানো হয়।
এদেশে... স্টিফেন হকিংরা তৈরি হয় না। কারণ,এখানে কোন ছেলে মেয়ের প্র্যাক্টিক্যাল জ্ঞ্যানকে প্রাধান্য দেওয়া হয় না ।
এদেশে... নীল আর্মস্ট্রংরা তৈরি হয় না। কারণ, এখানে শিক্ষার্থীরা টাকার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ে।
এদেশে... মাইকেল ফেলপসদের জন্ম হয় না। কারণ,এখানে মা- বাবারা তাদের অপূর্ণ স্বপ্ন সন্তানদের ঘাড়ে চাপিয়ে দেয়।
এদেশে... চার্লস ব্যাবেজদের জন্ম হয় না। কারণ,এখানে বিসিএস এর ন্যায্য ফলাফলের জন্য ছাত্রদের রাস্তায় নেমে গাড়ি ভাঙতে হয়।
এদেশে...আহমেদিনেজাদরা তৈরি হয় না।কারণ,এখানে নেতা হতে হলে ভার্সিটি ক্যাম্পাসে পিস্তল দিয়ে গুলি করতে হয়।
এখনি সময় তোমার স্বপ্নের পরিচর্যা করার। এখনি সময় তোমার লেভেল পরিবর্তন করার।
নিজের লেভেল পরিবর্তন করতে চাও? তাহলে আজ থেকে শপথ গ্রহণ কর। সর্বোচ্চ পরিশ্রম করে যাও বিজয় না আসা পর্যন্ত।
বিজয় হবেই হবে পরিশ্রমীদের। স্বপ্নবাজরা স্বপ্ন দেখো আকাশসম। প্রতিটি ক্ষণে স্বপ্নের পরিচর্যা কর কঠোর সাধনার মাধ্যমে। ইচ্ছে ঘুড়ি উড়াও তোমার স্বপ্নের আকাশে।।
মন্তব্য (3)
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন