পথ হারা পথিক আমি
ভ্রান্ত পথের নাবিক
জীবন তরী আজ হারিয়েছে দিক।
এদিকে খুজি- ওদিকে খুজি
নাহি পাই কুল -আমি কি, করিছি দিক ভুল?
নাহি কেহ ধরিবে হাত- দেখাবে পথ।
দিন যাবে, মাস হবে পার, গুনিতে হবে বছর
তবুও ভঙ্গিবে না তোমার আমার শত ভ্রান্ত মতামত।
জাতির হাল ধরিবে না কেহ বা যেইবা ধরিবে
দেখাবো তারে করিবো ভ্রান্ত, এই যেন মোদের পণ -!
তাইতো ভালে আমাদের অভিশপ্তের মরণ।
এক হলে ধরো হাল- না হলে ছাড়ো পাল
দাও আগাতে মোরে হোক সে ভ্রান্ত পথে নাবিক