বাংলা সাহিত্যে ছোট গল্পকে বলা হয় সবচেয়ে নবীন।
এডগার এলান পো এর মতে, ‘যে গল্প অর্ধ হতে এক বা দু’ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায়, তাকে ছোট গল্প বলে।’ এইচ জি ওয়েলস বলেন, ‘ছোট গল্প ১০ হতে ৫০ মিনিটের মধ্যে শেষ হওয়া বাঞ্চনীয়।’ তবে রবীন্দ্রনাথ এর উক্তিই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তিনি মনে করেন যে, ছোট গল্পের শুরু ও শেষে চমৎকারিত্ব থাকবে। হঠাৎ ঘটবার প্রয়াস থাকবে এবং ‘শেষ হইয়াও হইলো না শেষ’ এমন একটি অবস্থা সৃষ্টি হবে, সেটি ছোট গল্প।

বঙ্কিমচন্দ্র প্রথম ছোট গল্প লেখার প্রয়াস চালান উনবিংশ শতকের দিকে।এছাড়া প্রভাতকুমার মুখোপাধ্যায়ও ছোটগল্প হাস্য রসে ভরে উপস্থাপন করেছেন।
সার্থক ছোট গল্প লেখার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্রবর্তী।
স্বর্ণকুমারী দেবীকে মহিলা লেখকদের মধ্যে প্রথম ছোট গল্পকার হিসেবে ধরা হলেও দেবীর ছোটগল্পের চেয়ে উপন্যাসের সন্ধানই পাওয়া যায় ।