সুনয়না আরিফ নীরদ · কবিতা · 2018-01-21 · 843 ভিউ কাজল কালো ঐ হরিণি নয়না জীবনভরও যদি করি বন্দনা, শাহজাদির নয়নের হয় না'ক তুলনা। রজনী হারায় কালো যে হাসিতে মিনতি,রেখো ধরে, তা ও ঠোঁটেতে। নজরে যে মায়ার আগুন চঞ্চলা মন, যদি হয় খুন, মরে করো ক্ষমা, ওগো সুনয়না পারব না তব ও হাসি ভুলিতে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)