আমার বুকের গভীর কোণে, খুব গোপনে
একটি কষ্ট লুকিয়ে আছে, খুব নিরবে
ছাইচাপা আগুন যেন, দিবা নিশি আমায় পোড়ে
খুব যতনে, ধীরে ধীরে
বাহির থেকে কেউ দেখেনা, কেউ বোঝেনা
কী যন্ত্রনা লুকিয়ে আছে, বুকের মাঝে খুব গোপনে
কেউ জানেনা ......