এই পাগলী, তোর ঐ মায়া হরিণ চোখে
এমন করে চেয়ে কেন থাকিস
অভিমানে ভরলে এ মন
কেন এমন আকুল স্বরে ডাকিস
কোন ভরসায়, নির্ভাবনায়
বুকে মাথা রাখিস
আমি তো এক বাউন্ডেলে
ভীষণ পাজি
তবু কেন এত ভালোবাসিস!