আলপনা আসগার এইচ পারভেজ · কবিতা · 2014-07-15 · 890 ভিউ বাগানের গোলাপের চেয়ে গোবরের পদ্মফুলই আমার বেশী প্রিয় রত্নখচিত অলংকারের হীরকখন্ডটি নয় পোড়ামাটির বুকে তুলির পরশই আমার চোখে বেশি রঙ্গিন আমার হৃদয় এক পোড়ামাটির পাত্র তুমি রঙ্গিন আলপনা! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (10)