যদি বন্ধু হতে চাই, তবে কি আমায়
মন্দ বলবে?

যদি ভালোবাসি, তবে কি আমার
কাছে আসবে

যদি জোৎস্না হই, তবে কি প্রশ্ন ভুলে
কষ্টগুলো ভাগ করে নিবে?

যদি পথভুলে তোমায় ডাকি, তবে কি হাত ধরে
পথের সন্ধান চিনিয়ে দেবে?

অথবা উদাসী বসন্তে পাশাপাশি বসে কোকিলের
গান শুনবে?

প্রিয় মেয়ে; তোমাকে আমার ভালোলাগে

তুমি কি আমার হৃদয় মন্দিরে প্রেমের
দেবী হবে?