কাপুরুষ আসগার এইচ পারভেজ · কবিতা · 2014-07-05 · 765 ভিউ আমি এক সামাজিক কাপুরুষ প্রথাগত দ্বিধা ভুলে ভালোবাসার আলিঙ্গনে তোমাকে পারিনি জড়াতে ভীরুতার বৃত্তবন্দী এক নির্বোধ কবি তোমার অশ্রু নিয়ে শুধুই কাব্য করে যে যত্ন করে মুছে দিতে পারেনি অশ্রু কখনো! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (17)