সেটা ছিল তার, একমাত্র প্রথম উপহার
                  আশি টাকার পোশাক..
এমনিতে সেটা দামী নয়,
লক্ষ টাকার পোশাকে ঢাকা পরে যাওয়া
          অথবা লক্ষ টাকার সিন্দুক
পোশাকে ঢেকে রাখা--
                      মানুষদের কাছে..
সেটা ছিল তাদের ব্যবহার করা পোশাক।
সস্তার কোনো বাজার থেকে,
                    হাজার দামদরের পর
পঁচাশি টাকা থেকে এক-এক টাকার তর্ক ক'রে
                     তার আশি টাকাতে কেনা।
আমি জানি পনেরোশো টাকা মাত্র--
                      তখন তার মাসিক আয়,
আশি একটি বড়ো অঙ্ক তার কাছে
যতটা সে সর্বোচ্চ আমার জন্য
খরচ করতে পারত।
 তবু সেই আশি টাকার পোশাকেই খুঁজে নিয়েছি
                         আশি হাজার টাকার সুখ;
অন্তত একটি পোশাকে কিছুসময়
দুজনে একত্রে থাকা যায়,
       যার একটি বোতাম ও যদি হাড়ায়--
খুঁজে এনেছি
একই রঙের আরেকটি বোতাম,
                 পুরোনো হতে দিইনি আজও
                         -তার আশি টাকা দাম।

তবে আজ মাসিক আয় হয়েছে লক্ষ টাকা
    তার উপহারের পোশাক
এখন আশি হাজার টাকা দাম...
        শুধু পোশাক দিতে পারে সে,
পারেনা সে পোশাকে নীজের যায়গা দিতে-
                        একত্রে..আমার পাশে...