পৃথিবীর সব আঁধার দূর যদি হতো,
আঁধারের তরে তখন প্রাণীরা কাঁদিত।
সূর্যের অহমিকা জানিত ধরা,
সবকিছু পুড়িয়ে মারিত খরা।
ধরনীর সব রূপ পুড়ে হতো ছাই,
ছাইয়ের ভিতর সোনা তখন খুঁজিত সবাই।
এক তলা সোনা পেতে ভাঙ্গিতো পাহাড় ,
পাহাড় ভাঙ্গার সুরে সবার গলিতো হাড়।
সকলের চোখে মুখে থাকিত ভীতি,
সুখহীন চাহিদা হয়ে যেত রীতি।
আঁধারকালো ধরনীকে দিলো সমতা,
কালোর মমতা বুঝার তবু হলোনা ক্ষমতা।
কা'বা কালো চাঁদে কালো- কালো ক্বলবে,
তবে কেন কালো মানুষ হেলায় মরিবে???
মন্তব্য (15)