বাইরে ঝুম বৃষ্টি !
দু'হাত ছড়িয়ে বৃষ্টি বিলাসের
আনন্দটাকে গলা টিপে ধরতে হলো ।

তোমার পুরুষতান্ত্রিক রক্ত চোখের কথা ভেবে !
তোমাদের কামাতুর তৃষ্ণা ভরা চোখের ভয়ে !

ওই যে মেরুন রংয়ের
সালোয়ার-কামিজ পরা মেয়েটা
তার শিশুটিকে বর্ষাতি পরিয়ে...
নিজে ভিজে ভিজে পথ চলছে !
আশপাশ থেকে
তোমাদের চোখগুলো যেন
ওর বৃষ্টিভেজা পোষাক
ভেদ করে
শরীরটাকেই দেখছে !

এই যাহ !
রন'র বোনটা !
এতো বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে !?

একটু আগেই তো রনকে দেখলাম
বাচ্চাটার ছবি তোলার ছলে
সেই ভেজা শরীরের
মায়ের ফটোটাই তুলতে !