অপেক্ষা আনাস খান · কবিতা · 2018-03-03 · 710 ভিউ কতদিন আছি অপেক্ষায় ! দেখব তোমার মুখ । খুজেঁ নেব তোমার মাঝে, একটুখানি সুখ । তোমার কোলে মাথা রেখে, গাইব আমি গান । তোমার মুখের স্নিগ্ধ হাসি, জুড়াবে আমার প্রাণ । দূর আকাশে ঐ সন্ধ্যা তারার মেলা, তোমায় দেখে দেখে যায় ফুরিয়ে বেলা । শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)