কে বোঝাবে কোনটা ঠিক কী বা ভুল
কোন অপরাধের গুনছে মাশুল,
একাধারে অবিরত বিক্ষোভ, যার নেই কোনো পাপবোধ
বিপরীতে বিষণ্নতা দিয়ে কোন ঋণ করে চলে পরিশোধ,
মিটিয়ে হিসেব পাবে মুক্তি
ভাগ‍্যের চাকা ঘুরবে আবার,
যাকে বলে সব নিয়তির খেলা
কেমনে পাবে তার থেকে নিস্তার।