যদি আলো নিভে যায় নিশি রাতে আমি একা
তোমায় ভেবে ভেবে দিশে হারা আর সবই যেন ফাঁকা;
যদি ঘুমের ঘোরে ভোর ভেবে শান্ত মনে চল নিরবিলি
তবে জীবনের পরতে দেখবে তুমি সবই যেন গুড়েবালি
স্বপ্নকে যদি মিশে বাস্তবতার সাথে কর একাকার
দেখবে সবই যেন নিয়তির আধার।
পাথর হতে চাইনা আমি শুধু চাই প্রিয়া তোমার হাতের ছোঁয়া
গন্তব্যহীন এ পৃথিবীতে কেবলই সব মায়া
ভালবাসার কঠিন ডোরে যাকে বাধিতে চাই
কাব্য সুধা বলে  প্রেম বলে  কিছুই যে নাই
তবুও পথের বাকেঁ অামি এক অচেনা পথিক
চারিদিকে চলছি আজও তোমার আশায় দিকবিদিক।