মনটাকে যদি বলি ভাল থাকিস
মন সেতো বুঝেনা কিছুই বোঝেনা
শুধু অনাগত জীবন দেয় হাতছানি
যে জীবনের মানে বুঝি না,
পেতে চাই যারে নিশিদিন
যাকে চাই হৃদয়ে অমলিন
যার জন্য হাহাকার
সে কি শুধুই নিরাকার।
পূর্নিমা রাত্রিতে সমগ্র প্রকৃতির মাঝে তুমি
আমার স্বপ্নরে সারাটা জুড়ে তুমি
কেবলই খুজেঁ ফিরি যারে আমি
মনের গহিন হতে গহীনে,
সেতো আসেনা আর ফিরে
হৃদয়ের মিনারে।
মন্তব্য (12)