যে ছবিখানি আমার একেছো তব হৃদয়ে
কর কি চয়ন সঙ্গোপনে।
অপলক চাউনিতে দেখো কি বারবার
ধূলার আস্তর মুছো আঁচলে।
উদাস দুপুর বেলা থাকি কি একেলা
না'কি চোখের জলে মুছো বারে-বারে।
শিউলি মালায় মাল্যদান পাইনি প্রভাতে
তোমার মাঝেই আমি রয়েছি জাগি
তুমি আমি আজও কি পাশাপাশি।
মন্তব্য (11)