ধ্যান জ্ঞান আর কিছুই দিতে চায়না মন তোমায়,
শুধু নিজের এক টুকরো ভাঙা মন আর একরাশ নিস্তব্ধ নিসঙ্গতা নিয়ে কোনো রকমে দিন থেকে রাত, রাত থেকে দিন টা কাটাতে চাই।
তুমি তো জানতে আমার অসহনীয় অসহায়ত্ব এর গল্প গুলো, জানতে আমার অবহেলার পদ্য গুলো।
তালে কেনো তুমিও ওদের মতন এভাবে আমায় আগলে না রেখে আরো আরো বেশি অন্ধকারের মাঝে ঠেলে দিলে গো!
আসলে ভালো তো সবাই বাসতে পারে, ভালোবেসে কদর করে যেতে পারে কজন!
মন্তব্য (1)