সুখ দিয়ে কিনেছি দুঃখটাকে
বরণ করতে হবে তাই
অসীম শোকতাপ
ত্যাজিতে হবে সব সুখ প্রতাপ।
ফুটবে বক্ষ-নিকুঞ্জে আজি
শত ব্যাথা মঞ্জুরী
শুনতে হবে শত কথারাজি,
সবই মিছে সান্ত্বনার বাণী!!!
বেদনার ক্ষণগুলো যদি
করা যেত রঙিন
দুঃখবোধটা কভু
হত না গহীন।
মন্তব্য (6)