অনেকদিন হলে ব্লগে সময়ের অভাবে লেখালেখি হয়ে ওঠে না। কিন্তু ২২ই মের একটি মর্মাত্বিক ঘটনা যা যেকোন মানুষকে যাদের বিন্দু পরিমান হৃদয় আছে তাদেরও মন কেঁদে ওঠবে। রাজধানী পশ্চিম নাখালপাড়ার এক মানুষ নামের নরপিচাশ যে কিনা তার বাড়ির সামনে বাচ্চারা চেচামেচি করে বলে গেটে বিদ্যুতের তার ঝুলিয়ে রাখে যার জন্য জীবন দিতে হয় ৭ বছরের সকাল নামের এক শিশুকে।আশেপাশের লোকজন বলে যে আলমগীর নামের এই নরপিচাশ নাকি অনেক প্রভাবশালী। শুধু প্রভাবশালী বলেই কি এই পাষান্ড আইনের ফাঁক থেকে বের হয়ে যাবে নাকি সকালের মা বাবা সকাল হত্যার বিচার পাবে। আমরা যে যেখান থাকি না কেন সেখান থেকেই এই হত্যার বিচারের জন্য খবরটি সোসাইল মিডিয়াতে শেয়ার করি যেন উপর মহল পর্যন্ত যায় এবং সকালের মা বাবা যেন সঠিক বিচার পায় ও এই প্রভাবশালী যেন কোনভাবেই সকালের মা বাবাকে ভয় দেখিয়ে বিচারে প্রভাবিত না করতে পারে।