এ কেমন বিচিত্র পৃথিবী। কেন জানি আজ পৃথিবী বধির হয়ে গেছে। তা না হলে রোহিঙ্গাদের আর্তনাদ কেন শুনবে না। হায়রে পৃথিবী, তোর বুকে আজ মুসলমানদের এই নির্মম, করুণ ইতিহাস। কেমন করে আজ রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার চলছে। আজ কই গেল বিশ্বনেতাদের চাপাবাজি। আর কই গেল বিশ্বশান্তিকামী অং চান সুচি।আর কই গেল শান্তির সংঘ জাতিসংঘ। আজ সবাই চুপ। আমারও চুপ থাকতেই হচ্ছে। কারণ সামান্য কীট হয়ে আমি আর কি করব। শুধু এ টুকু বলব, হে আল্লাহ, আপনি রোহিঙ্গাদেরকে রক্ষা করুন।