দিনগুলি লিখা আজও স্মৃতির খাতায়,
বারবার উকি দেয় মন অতীতে,
যেন বসে আছি ঘাসময় পতিতে,
একে একে কড়া নাড়ে প্রতিটা পাতায়।
যখন এসেছিলো প্রেমের প্রভাত,
আকাশও হেসেছিলো খুসিতে,
হৃদয় দুলিত তার মুচকি হাসিতে,
তবুও সয়েছে জীবন অনেক আঘাত।
স্মৃতি তাই আজও জেগে হৃদয় মাঝে,
অপেক্ষা আগামির নতুন দিনের,
আওয়াজ আসিবে কানে সুখের বীণের,
সাজিবে জীবন সুখের স্বর্ণ সাজে।