পদ্মলোচন নাজমুল আহসান · কবিতা · 2015-04-29 · 1056 ভিউ যার পা নেই সে বলে খোঁড়া তোরে যার চোখ নেই সে বলে কানা যার কান আছে শ্রূতিশক্তি নেই তার শুনতে বাধা যার কান নেই তার তো শুনতেই মানা ভাঙামন জোড়া লাগতেই পারে চাঙ্গা হতে জানে সরল হৃদয় বক্র হৃদয় ঘুরতেই থাকে অন্তহীন ব্যাধীর চক্রে তেল দিয়ে যায় একজীবন শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (9)