বৃষ্টিতে ভিজে যায় কালোমাকারি নাজমুল আহসান · কবিতা · 2015-04-28 · 987 ভিউ তোমার চোখে অন্য ছায়া অন্য মায়া অন্য হাসি অন্য গান অন্য সুর অন্য স্লোগান সেই বিরহে-- হৃদয় আমার তুলোর মতো মেঘ বালিকার ওড়ার মতো শুভ্রমেঘের পেঁজার মতো উডুক্কু সব পাখির মতো উড়ে উড়ে যায় পুড়ে যায় ক্ষয়ে ক্ষয়ে লীন হয়ে যায় শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)